আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৭ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৭

আমতলীতে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৭

আমতলী প্রতিনিধিঃ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গোজখালী বাজারে রবিবার রাতে।

স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার গোজখালী বাজারে আল আমিন সিকদারের জমিতে মিজান দফাদার, হাসান ঘরামী ও সুমন মৃধাসহ ৬-৭ জন সন্ত্রাসী জোরপুর্বক ঘর তুলতেছিল। এতে আল আমিন সিকদার ও তার লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুপক্ষের আল আমিন সিকদার, মামুন সিকদার, আমিনুল হাওলাদার, হাসান ঘরামী, মোশাররফ সিকদার, সুমন মৃধা ও কাওসার আহত হয়। গুরুতর আহত আল আমিন সিকদার, হাসান ঘরামী, মোশাররফ সিকদার, সুমন মৃধা ও কাওসারকে পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল আমিন সিকদার বলেন, আমার রেকর্ডীয় জমিতে মিজান দফাদার, হাসান ঘরামী ও সুমন মৃধাসহ ৬-৭ সন্ত্রাসী জোরপুর্বক ঘর তুলতেছিল। আমি এতে বাঁধা দেওয়ায় আমাকে ও আমার পক্ষের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।

হাসান ঘরামী বলেন, সরকারী জমি আল আমিন সিকদার ভোগদখল করতেছে। এতে বাঁধা দেয়ায় আমাকে ও আমার পক্ষের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!