আমতলীতে আ’ লীগ সভাপতির মুত্যুতে শোক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে আ’ লীগ সভাপতির মুত্যুতে শোক সভা অনুষ্ঠিত

আমতলীতে আ’ লীগ সভাপতির মুত্যুতে শোক সভা অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জিএম দেলোয়ার হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসুচি মধ্যে পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মসুচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, শোকসভা ও মিলাদ মাহফিল।

রবিবার সকাল দশটায় লোচা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ গোলাম সরোয়ার ফোরকান। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার সাবেক মেয়র আ’ লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু খান, জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এসএম শাহজাহান কবির,সাবেক কাস্টমস কর্মকর্তা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম তালুকদার, সাবেক অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস,আ’ লীগ নেতা গাজী সামসুল হক,মরহুমের জেষ্ঠ পুত্র উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান, কনিষ্ঠ পুত্র পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাউন্সিলর জিএম মুসা, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তিঠু, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক রেদোয়ান আহমদের চন্দন, জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি জাহিদ হোসেন, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন তালতলী ছালেহীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মজিবুর রহমান।

শোক সভায় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ নেতা কর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শত লোক অংশ গ্রহন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!