তালতলীতে এতিম শিশুদের ঈদের পোশাক দিল ইউএনও, ও যুব রেডক্রিসেন্ট | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
তালতলীতে এতিম শিশুদের ঈদের পোশাক দিল ইউএনও, ও যুব রেডক্রিসেন্ট

তালতলীতে এতিম শিশুদের ঈদের পোশাক দিল ইউএনও, ও যুব রেডক্রিসেন্ট

আমতলী প্রতিনিধিঃ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, বরগুনার তালতলীতে বিভিন্ন সময় সাগরে নিখোঁজ ও নিহত পরিবারদের, এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,ও যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলার বিভিন্ন এতিম শিশুদের মাঝে, ঈদের পোষাক বিতারন করেন।এ সময় নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশুরা। সবশেষে তাদের আসা-যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতাড়ন করা হয়েছে। সোনাকাটা ইউনিয়নের শাজাহান মোল্লা বলেন,মোর পোলা নাসির মোল্লা সাগরে নিখোঁজ হওয়ার কয়েক মাস পর, ছোট দুই নাতি থুইয়া বউমা বিয়া বইছে।এতিম শিশুদের দেখাশোনা মোরা বুড়া-বুড়ি করি। জামা দেছে লগে গাড়িভাড়া দেছে।মোরা খুব খুশি দোয়া করি আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু দান করে।

সম্প্রতিক সাগরে ডাকাতের হামলায় নিহত হওয়া আ.হাই’ এর সন্তান ফরহাদ বলেন, আব্বা মারা যাওয়ার পর মনে করেছি এবার ঈদে মোগো কেউ নতুন জামা দেবেনা। মায় খালি নামাজ পরে কানদে।আল্লাহর রহমতে ইউএনও স্যার মোগো সবাইরে নতুন জামা দেছে।মোরা খুব খুশি।

তালতলী যুব রিড ক্রিসেন্ট এর দলনেতা দেবাশীষ বলেন, শিশুদের মন ব্যাকুল থাকে নতুন পোষাকের জন্য তাই শিশুদের জন্য কিছু করতে পেড়ে খুব ভালো লাগছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন,নতুন পোষাক উপহার দেয়ার মধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং শিশুদের মুখে হাসি ফোটাতে সামান্য চেষ্টা করেছি মাত্র। আমার পাশাপাশি যুব রেডক্রিসেন্ট ও এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ করেছে। যুব রেড ক্রিসেন্ট এর তালতলী টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গরিব অসহায় ও এতিম শিশুদের সহযোগিতা করতে বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!