শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা
পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেল জয়ী

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেল জয়ী

পটুয়াখালী:
পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৯ টি পদের সব কটিতে আওয়ামীলী সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড.আনছার আলী বিজয়ীদের নাম ঘোষণা করেন।
আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের বিজয়ীরা হচ্ছেন সভাপতি পদে অ্যাড. মোঃ ওবায়দুল আলম, (২৩৪ ভোট) তার প্রতিদ্বন্ধি প্রার্থী বিএনপি সমর্থিত
প্যানেলের অ্যাড. মোঃ ইউনুচ আলী মোল্লা পেয়েছেন ১৯০ ভোট, সহ-সভাপতি পদে অ্যাড. এটিএম মোস্তাফিজুর রহমান (২) পেয়েছেন ২১৭ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মোঃ নিজাম উদ্দিন পেয়েছেন ২০৪ ভোট, সাধারন সম্পাদক পদে অ্যাড. সৈয়দ মোহাম্মদ মোহসিন পেয়েছেন ২৩৮ ভোট এবং বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. মোঃ আবুল কালাম আজাদ (৩) পেয়েছেন ১৮৯ ভোট।

এ ছাড়া সহ সাধারন সম্পাদক দু’টি পদে অ্যাড. একে এম মেহেদী হাসান ও অ্যাড. মোঃ জিয়াউর রহমান, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. মোঃ রিয়াজ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অ্যাড. মোঃ মাহমুদুর রহমান-৩, ২টি সদস্য পদে অ্যাড. কাজী দুলালুর রহমান ও অ্যাড. মোঃ ওমর কাইয়ুম বিজয়ী হন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ৪৫১ ভোটারের মধ্যে ৪৩২ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন। নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত পৃথক দু‘টি প্যানেলে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!