বাউফলে ক্রুটিপূর্ণ পাইল দিয়েই চলছে উপজেলা পরিষদের বহুতল ভবন নির্মাণ কাজ | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
বাউফলে ক্রুটিপূর্ণ পাইল দিয়েই চলছে উপজেলা পরিষদের বহুতল ভবন নির্মাণ কাজ

বাউফলে ক্রুটিপূর্ণ পাইল দিয়েই চলছে উপজেলা পরিষদের বহুতল ভবন নির্মাণ কাজ

পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের বহুতল ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে ক্রুটিপূর্ণ পাইল দিয়ে। ৬ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছে। যদিও এনিয়ে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বললেন এ বিষয়ে কিছু বলা যাবেনা; এমনিতেই ঝামেলায় আছি!

জানা গেছে, আবুল কালাম আজাদ ও মহিউদ্দিন জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা পরিষদের নির্মাণ কাজের দায়িত্ব পান। ২৮০ফুট দৈর্ঘ্য ও ৬৭টি ফুট প্রস্থ’র একটি ৪তলা বিশিষ্ট এবং ৮৬ ফুট দৈর্ঘ্য ও ৩৮ ফুট প্রস্থ’র একটি হল রুম ভবনের নির্মাণ কাজ ২৩ জানুয়ারি শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। কিন্তু ভবনের পাইল নির্মাণে ত্রুুটির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হলে রহস্যজনক কারণে ওই ত্রুটিপূর্ণ পাইল দিয়েই আবার নির্মাণ কাজ করা হচ্ছে। এবং ইতিমধ্যে পাইল স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল হূদা পরিষদ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। ওই সময় পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী তীর্থজীৎ রায়, সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডলসহ উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কাজের তদারকি কর্মকর্তার উপস্থিতিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে পাইল নির্মাণে ত্রুটির বিষয়টি প্রমাণিত হয়। গত ১২ ডিসেম্বর পাইল সঠিক ভাবে নির্মাণ ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৭ দফা সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ওই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেবলমাত্র সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। তাকে বদলি করা হয়।
এ ছাড়া ওই ত্রুটিপূর্ণ পাইল দিয়ে ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। ইতিমধ্যে সকল পাইল স্থাপন করা হয়েছে। যদিও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় সাড়ে ৪৪ ফুট পাইল স্থাপনের কথা থাকলে করা হয়েছে সাড়ে ৪৩ ফুট। (১৩ পয়েন্ট ৫০০ মিটারের স্থলে করা হয়েছে ১৩ পয়েন্ট ১৫০ মিটার)। পাইলের প্রস্থ’র বা সাইজ ১ফুট বাই ১ফুট করার কথা থাকলেও সেখানে দেড় ইঞ্চি করে কম করা হয়েছে।
চেম্বার, ইরিগেশন করা হয়েছে এবরো থেবরো। স্টিল আপ বা রিং দেড় ইঞ্চি করে কম দেয়া হয়েছে। ফলে ভবনটির দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, স্থানীয় সাংসদ সহ বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবহিত আছেন। এ বিষয়ে কিছু বলা যাবেনা; এমনিতেই ঝামেলায় আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!