কলাপাড়ায় ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে দুই বোনের বিরোধ; বড় বোনের জমি দ-খ’ল করার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে দুই বোনের বিরোধ; বড় বোনের জমি দ-খ’ল করার অভিযোগ

কলাপাড়ায় ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে দুই বোনের বিরোধ; বড় বোনের জমি দ-খ’ল করার অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীপাড়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই বোনের মধ্যে বিরোধের জের ধরে বড় বোন থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারিণী মোসাঃ আলেয়া বেগম (৫২), পিতা মৃত রুস্তম আলী সাউগার, স্বামী মৃত মোঃ রাজ্জাক তালুকদার, জানান, তিনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তির মালিক। অপরদিকে, অভিযুক্ত তাঁর আপন ছোট বোন মোসাঃ রুসিয়া বেগম (৪৫), স্বামী মোঃ মাহাতাব তালুকদার, একই গ্রামে বসবাস করেন।

ঘটনার বিবরণে জানা যায়, রুসিয়া বেগম ও তার স্বামী মাহাতাব তালুকদার এবং তাদের ছেলে-মেয়ে নিয়ে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে জোরপূর্বক আলেয়া বেগম’র ঘর সরিয়ে নতুন করে ঘর উঠিয়ে দখল করে। বাধা দিলে আলেয়া বেগমকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নিলেও অভিযুক্ত রুসিয়া বেগম সালিশে সাড়া দেননি বলে অভিযোগকারিণী জানান। তিনি আরো বলেন, এর আগেও এলএ কেস নং ০২/২০২০-২১ অনুযায়ী বিএস খতিয়ান নং ১০৬১-এর অধিগ্রহণমূল্য ৬৫ লাখ টাকা থেকে রুসিয়া বেগম ও স্বামী মাহাতাব তালুকদার সম্পূর্ণ টাকা নিজের নামে আত্মসাৎ করেন, অথচ তিনি নিজেও ঐ খতিয়ানে ওয়ারিশ মালিক।

এই ঘটনায় সাক্ষী হিসেবে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি- বিবিশন (৮০), মোঃ মোতালেব সাউগার (৬৫), মোঃ ওবায়েদুল ইসলাম (৫০) ও মোঃ সাগর সাউগার (২৫)-উল্লিখিত রয়েছেন।

আলেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখযোগ্য তফসিলভুক্ত সম্পত্তি:

মৌজা: বানাতীপাড়া, জেএল নং: ২৬, খতিয়ান: এসএ ৫৯ ও ৩৯, বিএস ১০৬১ ও ১০৬২, দাগ নং: এসএ-০৭, বিএস-২৩, ১০৫৯-১০৬৩ সহ আরো কিছু দাগ, মোট জমির পরিমাণ: প্রায় ১ একর ১০ শতাংশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!