কলাপাড়ায় গাঁ’জা সেবন ও কেনার দায়ে তিনজনের কা’রা’দণ্ড | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় গাঁ’জা সেবন ও কেনার দায়ে তিনজনের কা’রা’দণ্ড

কলাপাড়ায় গাঁ’জা সেবন ও কেনার দায়ে তিনজনের কা’রা’দণ্ড

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নাচনাপাড়া এলাকায় গাঁজা সেবন ও কেনার অভিযোগে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক শ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সুকুমার সরদার (৪৫), সিরাজ খাঁ (৫৫) ও সমির মিস্ত্রী (২৩)। তারা সকলেই নাচনাপাড়া এলাকায়।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় তাদের দোষী প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!