কলাপাড়ায় দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লু’ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
কলাপাড়ায় দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লু’ট

কলাপাড়ায় দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লু’ট

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে এক গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বসতঘরের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা, প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

ভুক্তভোগী মো. মোস্তফা (৪৫), পিতা-মোঃ ফজলে খন্দকার, বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বরিশালে অবস্থান করছেন। তার অভিযোগ মতে, গত ১৬ জুন (২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা নিশ্চিন্তে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

অভিযোগে উল্লেখ রয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ৭ জন চিহ্নিত ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তরা হলেন মোঃ রফিক খন্দকার (৫৫), মোঃ জাকারিয়া (৩২), মোঃ শাহাব উদ্দিন (৪৮), মোঃ আল আমিন (২৫), মোঃ আরফিন (৩৫), মোঃ মোজাম্মেল খন্দকার (৪৫) ও মোঃ মনির (৪৫)।

চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা তার স্ত্রী ও আত্মীয়-স্বজনদের মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। পরে তিনি তার ভাগিনা মো. ইসমাইল (২৬)-এর মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা কলাপাড়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি প্রাপ্তির পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয়দের মতে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তার দাবি করেছেন এলাকাবাসী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!