কলাপাড়ায় বৃষ্টিতে ভোগান্তি | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় বৃষ্টিতে ভোগান্তি

কলাপাড়ায় বৃষ্টিতে ভোগান্তি

আপন নিউজ ডেস্কঃ গরমের তীব্রতা থেকে কিছুটা রেহাই মিললেও সমুদ্র উপকূলীয় কলাপাড়ায় লাগাতার একটানা বৃষ্টিতে জনজীবনে নেমেছে স্থবিরতা। চরম দুর্ভোগে পড়েছে সব শ্রেনী পেশার মানুষ। সবেচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শ্রমজীবীরা। এছাড়া টানা বষ্টিতে নিচু স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ভেসে গেছে এসব ঘের ও পুকুরের মাছ। এতে লোকসানে পড়েছেন মৎস্য চাষীরা। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ বছরের সকল রেকর্ড ভেঙে কলাপাড়ায় সর্বোচ্চ ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে অতিভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।

ব্যসায়ি হোসেন বলেন, বৃষ্টির করানে বাজারে লোকজন খুবই কম। শুধু মাত্র দোকান খুলেই বসে রয়েছি।

শ্রমজীবী আল আমিন হাওলাদার বলেন,বৃষ্টির কারণে কেউ কাজ করাতে চায় না। এভাবে বৃষ্টি চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে যাবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, আগামী ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় বজ্রবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!