কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন

কলাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন।

প্রণোদনার আওতায় বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-উফশী আমন ধানের বীজ, নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা, হাইব্রিড মরিচ বীজ এবং উফশী শাক-সবজির বীজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে কৃষি উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, প্রতিটি কৃষক যেন এই সুবিধা পেয়ে উপকৃত হন।”

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলাপাড়া, এই কর্মসূচির আয়োজন করে। এতে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন এবং তাদের হাতে চারা ও বীজ তুলে দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!