কলাপাড়ার লালুয়ার চান্দুপাড়ায় চাঁ’দা’বা’জি’র অভিযোগের প্র’তি’বা’দে স্থানীয়দের ক্ষোভ – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
কলাপাড়ার লালুয়ার চান্দুপাড়ায় চাঁ’দা’বা’জি’র অভিযোগের প্র’তি’বা’দে স্থানীয়দের ক্ষোভ

কলাপাড়ার লালুয়ার চান্দুপাড়ায় চাঁ’দা’বা’জি’র অভিযোগের প্র’তি’বা’দে স্থানীয়দের ক্ষোভ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসাঃ মনিরা বেগম কর্তৃক শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শনিবার (১৯ জুলাই) উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেন, স্থানীয় হানিফ প্যাদা, জাকির মাতুব্বর, শাহিনুর বেগম ও নুরনাহার প্রমুখ।

বক্তারা বলেন, “মোসাঃ মনিরা বেগম যেসব অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে পরিচিত ও সম্মানিত ব্যক্তি শাহাদত তালুকদার ও মোস্তাফিজুর রহমানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব অভিযোগ আনা হয়েছে।”

তারা আরও বলেন, “একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এমন ষড়যন্ত্রমূলক অভিযোগে পৃষ্ঠপোষকতা করছে।” এ সময় তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান এবং বিভ্রান্তিমূলক অভিযোগ থেকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!