কলাপাড়ায় জাটকা ইলিশ জ’ব্দ; ৫০ এতিমখানা ও ৩০ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে বিতরণ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় জাটকা ইলিশ জ’ব্দ; ৫০ এতিমখানা ও ৩০ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে বিতরণ

কলাপাড়ায় জাটকা ইলিশ জ’ব্দ; ৫০ এতিমখানা ও ৩০ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে বিতরণ

আপন নিউজ ডেস্কঃ জাটকায় যেন সয়লাব কলাপাড়ার গোটা উপকূল। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার ছয় টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অন্তত ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ৩১টি কর্কসিটে বোঝাই করে মহিপুর-আলীপুর থেকে বিভিন্ন স্থানে এসব জাটকা ইলিশ চালান করা হচ্ছিল। আজ রবিবার রাতে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে মিজান, ডলফিন, মিমজালসহ ছয় টি ঢাকাগামী বাসে তল্লাসী চালিয়ে এ পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা ৫০টি এতিমখানার শিক্ষার্থীসহ কলাপাড়া পৌরসভার ৩০ জন পরিচ্ছন্নতাকর্মীকে বিতরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এপরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। এসময় জরিমানা করা হয়। এ সময় বাস চালকদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!