বাউফলে করোনা সচেতনার মাইকিংয়ে আ’লীগ নেতার বাঁধা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বাউফলে করোনা সচেতনার মাইকিংয়ে আ’লীগ নেতার বাঁধা

বাউফলে করোনা সচেতনার মাইকিংয়ে আ’লীগ নেতার বাঁধা

পটুয়াখালীঃ
বাউফলে করোনা ভাইরাসের সংক্রমন রোধে
সচেতনতা সৃষ্টির মাইকিংয়ে বাঁধা প্রদান ও মাইক ভাঙচুর চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কেশবপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৪মার্চ) দিনব্যাপী সকল ধরনের গণজামায়েত বন্ধ, চায়ের দোকানে আড্ডা বন্ধে নির্দেশ এবং জনসাধারণকে করোনা প্রতিরোধে সচেতনতা ও সর্তকতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়ে মাইকিং শুরু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে কেশবপুর বাজারে মাইকিং করলে এতে বাঁধা দেয় কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালে আহম্মেদ পিকুর ভাই মো. রুমানের (২৮) নেতৃত্বে মো. রায়হান (২৭) ও জাকির (২৮) সহ ৪ থেকে ৫ জনের একটি দল।
এ ব্যাপারে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘দেশের দূযোর্গপূর্ণ সময়ে মানুষকে করোনাভাইরাস থেকে
রক্ষা করার লক্ষ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়। যারা এই মাইক প্রচারের হামলা করেছে তারা অত্যন্ত নেক্কারজনক কাজ করেছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!