পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত দুই মৃত ব্যক্তির বাড়ী লকডাউন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত দুই মৃত ব্যক্তির বাড়ী লকডাউন

পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত দুই মৃত ব্যক্তির বাড়ী লকডাউন

পটুয়াখালীঃ

পটুয়াখালীতে জ¦র-সর্দি-কাশিতে আক্রান্ত দুই মৃত
ব্যক্তির বসতঘর লকডাউন করেছে প্রশাসন। আজ রবিবার দুপুর ১২টায় পৌর সভার টাউন কালিকাপুর এলাকা ও বহালগাছিয়া এলাকার দুইটি বাড়ি লাল পতাকা উড়িয়ে লকডাউন ঘোষণা করে এলাকাবাসীকে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি। তবে ওই পরিবার গুলোকে খাদ্য সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন।

শনিবার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা গিয়ে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করার পর আইডিসিআর এ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গির আলম। এ ঘটনায় টাউন কালিকাপুর এলাকার মাতবর বাড়ী সহ এর পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে করোনা আতংক ছড়িয়ে পড়ে।

নিহত আব্দুর রশিদ ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রোমের মৃত কেরামত আলীর ছেলে। পৌর সভার টাউন কালিকাপুর এলাকার মাতবর বাড়ী সংলগ্ন তার মেয়ের বাড়ীতে সম্প্রতি বেড়াতে এসেছিলেন রশিদ। এছাড়া জাকির হোসেন শহরের বহালগাছিয়া এলাকার নাগরিক।
অপরদিকে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার টাউন বহালগাছিয়া এলাকার মোঃ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে শনিবার শেষ বিকালে পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তির পর রাতে সে মারা যায়। যে কারণে তার বাড়ি লক ডাউন করা হয়েছে।

বরিশাল মেডিকেলের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন সাংবাদিকদের জানান, তিনি শ্বাস কষ্ট, জ্বর ও সর্দিকাশি নিয়ে বরিশাল ভর্তি হয়েছিল। তবে তার
মৃত্যু করোনায় কিনা সেটা বলা যাচ্ছেনা কারণ বরিশালে করোনা ভাইরাস পরীক্ষার কোন ব্যবস্থা নাই।

পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২১ জন সহ মোট ৭০২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তন্মধ্যে ৩৮৪ জনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখনও ৩১৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া আইইডিসিআর এ ইতোপূর্বে প্রেরিত দু’জনের নমুনার রেজাল্টে নেগেটিভ এসেছে। শনিবার রাতে অপর একটি নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!