পটুয়াখালীতে শ্রমজীবী মানুষের বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিল কোষ্টগার্ড | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
পটুয়াখালীতে শ্রমজীবী মানুষের বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিল কোষ্টগার্ড

পটুয়াখালীতে শ্রমজীবী মানুষের বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিল কোষ্টগার্ড

গোফরান পলাশঃ

করোনা সংক্রমন এড়াতে লকডাউনে কর্মবিমূখ হয়ে পড়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্রমজীবী মানুষের বাড়ী গিয়ে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিল কোষ্ট গার্ড। বৃহস্পতিবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয় ।

অপরদিকে মহিপুর থানার নিজামপুরে লকডাউনে কর্মবিমূখ হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে নিজামপুর কোষ্টগার্ড। বৃহাস্পতিবার দুপুরে কোষ্টগার্ড এসব খাদ্য দ্রব্য বিতরন করে। ৭৫জন হত দরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় নিজামপুর কেষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ নাজমুল উপস্থিত ছিলেন।

সরবরাহকৃত এসব খাদ্য দ্রব্যের মধ্যে চাল, আলু, ডাল, তেল, লবন ও চিনি ছিল বলে কোষ্টগার্ড কোষ্টগার্ড সূত্র জানিয়েছে।

রাঙ্গাবালী কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. মানিক সরকার বলেন, করোনার প্রাদুর্ভাবে লকডাউনে পড়ে শ্রমজীবী মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে খাদ্য সংকটে পড়ায় সরকারের পক্ষ থেকে তাদের কিছু খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!