কলাপাড়া হাসপাতালের বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়া হাসপাতালের বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ

কলাপাড়া হাসপাতালের বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়া হাসপাতালের বর্জ্য ফেলে মারাত্মকভাবে পরিবেশ দূষিত করার অভিযোগ এলাকাবাসীর।।

শুক্রবার (১ মে) পৌর শহরের নাচনাপাড়া ১নং ওয়ার্ডের ভুক্তভোগী জনসাধারণ কলাপাড়া সাংবাদিক ফোরামে লিখিতভাবে অভিযোগ করেন এলাবাসী।
অভিযোগে বলেন, টিএনটি অফিস সংলগ্ন কলাপাড়া হাসপাতালের পশ্চিম পাশে হাসপাতালের বর্জ্য ফেলে রাখে এবং এগুলো থেকে মারাত্মকভাবে দুর্গন্ধ বের হয়, পাশের পুকুরের পানি মারাত্মকভাবে দূষিত করে।
এ পুকুরের পানি ওই এলাকার থাকার ৫০-৬০ পরিবারের লোকজন ব্যবহার করে আসছে।
মাঝে মাঝে হাসপাতালের লোকজন আগুন দিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে যার ফলশ্রুতিতে শিশু-বৃদ্ধসহ শ্বাসকষ্ট ভুগছে আছে বলে অভিযোগে রয়েছে।
ওই এলাকার সমস্যা কলাপাড়া স্বাস্থ্য প্রশাসক ও পৌরসভায় বরাবর অবহিত করার হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে তারা জানান।
তাদের জীবন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার নিরুপায় হয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বলেন, বিষয়টি আমিও জেনেছি এবং যাতে এদিকসেদিক বর্জ্য না ফেলা হয় তার জন্য নির্দিষ্ট একটি ডাস্টবিন নির্মান করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!