রাঙ্গাবালীতে পাগলীর কোলজুড়ে ফুটফুটে কন্যা সন্তান | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গাবালীতে পাগলীর কোলজুড়ে ফুটফুটে কন্যা সন্তান

রাঙ্গাবালীতে পাগলীর কোলজুড়ে ফুটফুটে কন্যা সন্তান

পটুয়াখালী:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ
ইউনিয়নের চরবেস্টিন বাজারে এক পাগলী (মানসিক ভারসাম্যহীন নারী) কন্যা সন্তান প্রসব করেছেন। দীর্ঘদিন যাবৎ ওই মহিলা চরবেস্টিন বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। রবিবার দুপুরে বাজারের একটি দোকানের পাশে সন্তান প্রসব করেন ওই নারী।

এর আগে মানসিক ভারসাম্যহীন ওই নারী গর্ভবতী হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা জানান বিষয়টি খুবই ন্যাক্কারজনক।

স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার মিয়া জানান, রবিবার সকাল ১১ টায় চরবেস্টিন বাজারে রিপন ডাক্তারের দোকানের পাশেই মানসিক ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় চিৎকার করেন। এসময় আশ-পাশের মহিলাদের ডাকাডাকি করলে মহিলারা এসে সেখানেই ওই নারীর সন্তানটি প্রসব করায়। পরে বিষয়টি চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ এসে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে ও তার শিশু সন্তানকে স্থানিয় বাসিন্দা মো. মীর কাশেমের জিম্মায় দিয়ে যান।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছেন। স্থানীয়রা
অনেকেই বাচ্চাটিকে নিতে আগ্রহ প্রকাশ করার পরও আপাতত বাচ্চাটিকে স্থানীয় মো. মীর কাশেম (৬৫) নামের ব্যক্তির জিম্মায় দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!