কলাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
কলাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (১৯জুন ) বিকালে কলাপাড়া পৌরশহর ৩ ও ৪ নং ওয়ার্ডে বিট নম্বর-২ এর কার্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাখেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
এসময় বিট অফিসার এসআই মোঃ দাউদুল আলম, দৈনিক আজকাল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোঃ রাসেল মোল্লা, দৈনিক আমাদের বরিশাল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোঃ জুলহাস মোল্লা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সভায় ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কলাপাড়ার ৭বিট পুলিশিং সভাটি বিট এর কার্যক্রম বৃদ্ধির পাবার লক্ষ্যে বরিশাল রেঞ্জ DIG এর নির্দেশনায় পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম নিবিড় তত্ত্বাবধানে ২ বছরের জন্য কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেবার জন্য কলাপাড়ার পৌরসভার ৫টি বিট ও পৌরসভার বাইরে গুরুত্বপূর্ণ স্থানে ২টি বিট পুলিশিং কার্যক্রম রয়েছে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন তথ্য দিয়ে বিট পুলিশিং সেবার নেওয়ার আহবান জানান এবং করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থবিধির বিষয় নিয়ে আলোচনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!