গলাচিপায় করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
গলাচিপায় করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

গলাচিপায় করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
রবিবার বিকাল ৩টায় উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার হতদরিদ্র ও ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাকিব মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাক অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ইউপি সদস্য মো. সায়েম, মো. মাসুম, মোতলেব গাজী, সাংবাদিক মস্তফা কামাল খান প্রমুখ। এ সময় মো. রাকিব মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘূর্ণিঝড় আম্ফানের বিষয়টি তদারকি করছেন। তাঁর নির্দেশে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতি পরিমাপের কাজ শুরু করেছে। যাতে সকল ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সহায়তা পান। সেদিকে তার দৃষ্টি আছে। তারই ধারাবাহিকতায় ডাকুয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তিনি ডাকুয়া ইউনিয়নের সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা প্রকাশ্যে কিছু বলতে না পারেন তারা আমাকে ফোন করে বলবেন আপনাদের বাড়িতে খাদ্য সহায়তার ব্যবস্থা করব। সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!