আমতলীতে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
আমতলীতে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আমতলীতে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আমতলী প্রতিনিধিঃ

আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর আকনবাড়ি বাস ষ্ট্যান্ড এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় ব্যাটারী ব্যবসায়ী শাহ আলম (৩৫) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, আমতলী পৌরসভার পুরাতন বাজার এলাকার ব্যাটারী ব্যবসায়ী শাহ আলম পাওনা টাকা আদায়ের জন্য সোমবার দুপুরে নিজের মোটর সাইকেলে কলাপাড়া যায়। কলাপাড়া থেকে ফেরার পথে আমতলী- কুয়াকাটা সড়কের আকনবাড়ী বাস ষ্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বাবল গাছের সাথে ধাক্কা লাগে। এতে শাহ আলম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ এমদাদুল হক চৌধুরী তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। শাহ আলমের অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাবল গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, শাহ আলমকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
নিহত শাহ আলমের বাবা শাহাজাহান বলেন, পাওনা টাকা আদায়ের জন্য দুপুরে মোটর সাইকেলে কলাপাড়া গিয়েছিল।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!