কুয়াকাটায় ১১’শ জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় ১১’শ জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কুয়াকাটায় ১১’শ জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমে ৬৫দিন অবরোধে মাছধরা থেকে বিরত থাকা ১১’শ জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১০টায় লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফ’র এ চাল জেলেদের মধ্যে বিতরণ করা হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে তালিকাভূক্ত ১২’শ জেলে থাকলেও প্রথম পর্যায়ে ১১’শ জেলেকে বিশেষ প্রণোদনার এ চাল দেয়া হয়। বাদ পড়া বাকী জেলেদের পরবর্তীতে দেয়া হবে। ভিজিএফ এর চাল বিতরণ কালে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সৈয়দ আবু তাহের মোঃ খালিদ আহম্মেদ, পৌর প্যানেল মেয়র পান্না হাওলাদার, কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, আবুল হোসেন ফরাজী, আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ প্রমুখ।
এসময় কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, জেলেদের চাল বিতরণ নিয়ে এর আগে নানা অভিযোগ থাকলেও এবার স্বচ্ছ ভাবে প্রকৃত জেলেরা ভিজিএফ এর চাল পেলো। নতুন তালিকায় প্রকৃত জেলেরাই অর্ন্তভূক্ত হয়েছে। জেলে নয় এমন জেলে কার্ডধারী নতুন এ তালিকা থেকে বাদ পড়েছে। যার ফলে প্রকৃত জেলেরাই ভিজিএফ’র বিশেষ প্রনোদনার এ চাল পেয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!