বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ শীর্ষক কর্মশালা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ শীর্ষক কর্মশালা

বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ শীর্ষক কর্মশালা

আপন নিউজ ডেস্কঃ

“পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ শীর্ষক কর্মশালা বুধবার (২২ জুলাই) জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুব আলী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবেদ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মল্লিক আনোয়ার হোসেন, যুগ্ম সচিব (পর্যটন), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু তাহের মুহাম্মদ জাবের, পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। কর্মশালায় সমন্বয়ক হিসেবে ছিলেন মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পটুয়াখালী, মোহাম্মদ সাইফুল হাসান, উপ-পরিচালক (উপসচিব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড; মোঃ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া, এস. এম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান, কলাপাড়া, ইসমত জেরিন খান, সভাপতি , উইমেন্স চেম্বার, পটুয়াখালী, মহিউদ্দিন আহমেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা, মুফতি সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক , পটুয়াখালী প্রেসক্লাব সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, পর্যটন কর্মীগণ, স্থানীয় ট্যুর অপারেটরের প্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি, ট্রাভেল এজেন্টের প্রতিনিধি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং জেলার পর্যটন সম্ভাবনা সমূহ তুলে ধরেন । কর্মশালার মুখ্য আলোচক জনাব জাবেদ আহমেদ মহোদয় কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য উল্লেখপূর্বক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধের ওপর প্যানেল আলোচকগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

কর্মশালার শেষ পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের বিভিন্ন প্রস্তাবসমূহ পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করারও আশ্বাস প্রদান করেন। একই সাথে বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য তিনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে পর্যটন মহাপরিকল্পনার আওতায় খুব শীঘ্রই পর্যটন এলাকা কুয়াকাটার ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!