বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন; ৯ ঘন্টা পর বিদ্যুৎ পেলে কুয়াকাটাবাসী | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন; ৯ ঘন্টা পর বিদ্যুৎ পেলে কুয়াকাটাবাসী

বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন; ৯ ঘন্টা পর বিদ্যুৎ পেলে কুয়াকাটাবাসী

রাসেল মোল্লা কলাপাড়া অফিসঃ

কুয়াকাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে দূর্ভোগে পড়েছে পর্যটকসহ আবাসিক হোটেল মোটেল মালিকরা।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুনঃরায় বিদ্যুৎ সংযোগ সচল করতে পটুয়াখালি পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করার কারনে দীর্ঘ ৯ ঘন্টা পর বিদ্যুৎ এর আলোর মুখ তেখতে পেলে কুয়াকাটা বাসী।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, কুয়াকাটা-পটুয়াখালি রুটের যাত্রীবাহী তাফহিম পরিবহনের একটি বাস জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন মহাসড়কে পার্কিং করা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যেতে বাসটি যাত্রী উঠানোর জন্য কুয়াকাটা জিরো পয়েন্টের চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটির গোড়ার অংশে ভেঙ্গে যায়। এ সময় আশে-পাশে থাকা দোকানদার ও পথচারীরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি করে।

স্থানীয়রা অভিযোগ করেন, বাসটি হেলপার চালাচ্ছিলো যার কারনে এমন দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পরই পাশের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো.শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, দূর্ঘটনার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। ভেঙ্গে যাওয়া খুঁটি অপসারণ করে নতুন খুঁটি বসানোর কাজ করার পর রাত ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে । তবে ট্রান্স মিটারসহ অন্যান্য ক্ষতিপূরণ বাস কর্তৃপক্ষকে দিতে হবে অন্যথায় পল্লী বিদ্যুৎ সমিতি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!