আপন নিউজে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন সেই রফেজ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
আপন নিউজে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন সেই রফেজ

আপন নিউজে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন সেই রফেজ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
গত ৬ ডিসেম্বর সাংবাদিক জাহিদ রিপন এর প্রতিবেদক “কলাপাড়ায় জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে এক যুগ; তবুও জোটেনি প্রতিবন্ধী ভাতা” অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি.কমে প্রকাশিত হয়। এবং ৭ ডিসেম্বর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক এমন খবর প্রকাশের পর প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সেই প্রতিবন্ধী রফেজ আকন। রবিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলালী বেগম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, ইউনিয়ন সমাজকর্মী নিলুফা বেগম প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে এক যুগ; তবুও জোটেনি প্রতিবন্ধী ভাতা এমন সংবাদ গণমাধ্যমে আসলে পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশনায় শাররীক প্রতিবন্ধী রফেজ আকনকে প্রতিস্থাপনের (মৃত্যু ব্যক্তির পরিবর্তে) মাধ্যমে ভাতার কার্ড প্রদান করা হলো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!