কলাপাড়ায় পিঠা বানাতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
কলাপাড়ায় পিঠা বানাতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ

কলাপাড়ায় পিঠা বানাতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

শীতের পিঠা বানাতে গিয়ে কলাপাড়ার ধানখালীর  হাওয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামে। তাকে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
অগ্নিদগ্ধ গৃহবধূ স্বামী মো. কবির হোসেন বলেন, সকালে সে ভাপা পিঠা বানাচ্ছিল। এ সময় চুলা থেকে তার পরনের কাপাড়ে আগুন লেগে যায়। পাশে থাকা অন্যান্যরা আগুন নিভানো চেষ্টা করলেও ততক্ষনে হাওয়া বেগমের শরীরের নিচের অংশের ডান পাশ পুড়ে যায়। তাৎক্ষনিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া হাসপাতালের ডা: মো. রেফায়েত হোসাইন বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!