মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে মামলার বাদীর মিথ্যা মারধরের নাটক; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলীতে মামলার বাদীর মিথ্যা মারধরের নাটক; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধি: মামলায় সুবিধা নিতে মামলার বাদি রুবেল হাওলাদার মিথ্যা মারধরের নাটক সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামী মোঃ মতিয়ার রহমান খাঁন সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে খান মতিয়ার রহমান বলেন, তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মোঃ শাহজাহান হাওলাদারের সাথে ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার ২০২১ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা জাল জালিয়াতি মামলা দায়ের করে। ওই মামলাটি আদালতের বিচারক সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু সিআইডি উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদন আদালতে মিথ্যা প্রতিমান হয়। পরে আদালত বরিবার ওই মামলার সকল আসামীদের জামিন মঞ্জুর করেন। জামিনে পেয়ে আমরা বাড়ীতে চলে যাই। কিন্তু পরে জানতে পারি মামলায় সুবিধা নিতে মামলার বাদী উদ্দেশ্যহীন ভাবে মারধরের নাটক সাজিয়েছে। ওই ঘটনার সাথে আমার ও আমার পরিবারের আদৌ সম্পর্ক নেই। আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনা দেখানো হয়েছে কিন্তু আমিসহ আমার ছেলে মিরাজ ও সিরাজ ওই ঘটনাস্থলে ছিলাম না। আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনা ঘটে থাকলে শত শত মানুষ ও আইন শৃখলা রক্ষাকারী বাহিনী এ ঘটনা প্রত্যাক্ষ করতো। কিন্তু এ ঘটনা কেউ জানেন না। তিনি আরো বলেন, উল্টো মামলার বাদী মোঃ রুবেল আমাকে ও আমার পরিবারের লোকজনকে হয়রানী করতে মিথ্যা মামলা দিয়েছে। মামলার বাদি রুবেল ও তার সহযোগী নজরুল বিশ্বাস আমাকে জীবন নাশ ও মিথ্যা মামলায় জড়াবে বলে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে মামলার বাদী রুবেল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক মংচেন বলেন, রোববার আদালত প্রাঙ্গণে মারধরের কোন ঘটনা ঘটেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!