শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নগদ টাকা, স্বর্ণ অলংকার সহ ২ ডাকাত গ্রেফতার

কলাপাড়ায় নগদ টাকা, স্বর্ণ অলংকার সহ ২ ডাকাত গ্রেফতার

আপন নিউজ অফিস: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি মামলায় দুই ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণ অহংকার, মোবাইল ফোন, চুরি করার সরঞ্জামসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত এরা হলে, পার্শ্ববর্তী উপজেলা আমতলীর ছাত্তার প্যাদা’র ছেলে কামাল প্যাদা (৩৮) ও বরগুনা জেলার বুড়ির চর’র শাহজাহান খলিফা’র ছেলে বাদল খলিফা (৩২)‌। এদেরকে গোপন সংবাদ ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে কলাপাড়া থানার পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, গ্রেফতারকৃত ডাকাতির মূল হোতা বাদল খলিফা ও বাদল খলিফা পেশাদার ডাকাত সরদার, ডাকাত বাহিনীর লিডার, প্রত্যেকের নামে আট থেকে দশটি ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতার দুই জন কে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসের শেষ দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মস্তফাপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতি সংঘটিত কালে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ঘরে থাকা ৫ লক্ষ ৭০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণ অহংকার, দুটি আইফোন সহ ৪টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। এ সময় সাইফুল ইসলাম তার স্ত্রী লিমা আক্তার ও ১৬ মাসের শিশুপুত্র সাফোয়ান আহত হন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!