আমতলীর সেই কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
আমতলীর সেই কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা

আমতলীর সেই কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ছাত্রলীগের বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ও চিহিৃত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারী ও তার সহযোগীদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা হয়েছে। ঘটনার সাতদিন পর সোমবার আহত উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এইচএম মঞ্জুরুল ইসলাম রিফাতের চাচা আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

জানাগেছে, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এইচএম মঞ্জুরুল ইসলাম রিফাত ২৩ অক্টোবর রাতে বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথের সঙ্গে পৌর শহরের সদর রোডের সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে যান। মন্দির থেকে বের হলেই রাজনৈতিক প্রতিহিংসায় উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারী ও তার সহযোগী রাহাত মৃধাসহ ১০-১২ জন রিফাতের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রিফাতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। রিফাতকে রক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীরা এগিয়ে এলে তাদেরও ওপর কিশোর গ্যাংরা হামলা চালায়। তাদের হামলায় শহীদুল ইসলাম, মেহেদী ও রাহাত নামের আরো তিনজন ছাত্রলীগ কর্মী আহত হয়।

এ ঘটনার ৭ দিন পর অর্থ্যাৎ সোমবার আহত উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এইচএম মঞ্জুরুল ইসলাম রিফাতের চাচা বারেক হাওলাদার বাদী হয়ে উপজেলার ছাত্রলীগের বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ও চিহিৃত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা বিহারীকে প্রধান আসামী করে চারজনের নাম উল্লেখ করে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। কিশোর গ্যাং লিডার ত্বোহার বিরুদ্ধে আমতলী থানায় আরো পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনার পরপর ত্বোহা পলাতক রয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!