আমতলীতে সাংবাদিকদের মাঝে পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে সাংবাদিকদের মাঝে পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান

আমতলীতে সাংবাদিকদের মাঝে পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছেন। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারকে এ পিপিই প্রদান করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করছে আমতলী উপজেলার সাংবাদিকরা। এ সকল সাংবাদিকদের সামাজিক নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরন করেছেন আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। রবিবার তিনি আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের হাতে তিনটি পিপিই প্রদান করেন। চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিক ইউনিয়নসহ আমতলী উপজেলার কর্মরত ১৫ জন সাংবাদিকের মাঝে পিপিই প্রদান করেন।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রয়োজন। তাদের প্রয়োজনীয়তা অনুভব করেই উপজেলায় কর্মরত ১৫ জন সাংবাদিককে ১৫ টি পিপিই প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!